আতাউর রহমান, গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ
গতকাল বৃহস্পতিবার বগুড়া গাবতলীর ২০নং সরধনকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে
১০৫তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়ারেছ আনসারী। বরেণ্য অতিথির বক্তব্য রাখেন ঢাকাস্থ বৃহত্তর বগুড়া যুব উন্নয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ঠ শিল্পপতি শফিকুল ইসলাম শফিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাবতলী মডেল থানার ওসি সেলিম হোসেন সেলিম, ওসি অপারেশন আব্দুল গনি, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইদ্রিস আলী প্রামানিক। অন্যদের মাঝে গাবতলী প্রতিবন্ধী স্কুলের সভাপতি ফজলুল হক বাবলু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিট পীরগাছা ইউনিটের সভাপতি সাংবাদিক আতাউর রহমান,বিদ্যালয়ের সভাপতি দিলরুবা ইয়াছমিন,শালুকগাড়ী স্কুলের সভাপতি ইউসুব আলী, প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম, কমিটির ডাঃ শাহাদৎ হোসেন, শাহাদৎ হোসেন গামা মেম্বার, মীর হোসেন প্রাং, বাদল মোল্লা, মিতু বেগম, সামরিকা বেগম, শিক্ষক প্রতিনিধি হুমায়ন কবীর, রেজাউল করিম, অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুন্নুজান বেগম, তানভিন আক্তার, উম্মে ওবাইদা, বাসন্তি রবি দাস, তিতাস মিয়া অফিস সহায়ক সুমন মিয়া প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/০৭ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল