রুবেল ইসলাম,মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতাঃ
রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল মজিদ মিয়া (৫২) নামে এক স্কুলশিক্ষক
নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গড়ের মাথা নামক স্থানে এ ঘটনা ঘটে।মজিদ মিয়া উপজেলার চেংমারী ইউনিয়নের ফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।বড় দরগাহ্ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, আব্দুল মজিদ মিয়া গ্রামের বাড়ি লতিবপুর ইউনিয়নের রশিদপুর থেকে মোটরসাইকেলে মিঠাপুকুর উপজেলা সদরে যাচ্ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে গড়ের মাথা নামক স্থানে ঢাকাগামী একটি নৈশকোচ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধী অবস্থায় তিনি মারা যান।
প্রাইভেট ডিটেকটিভ/০৭ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল