April 13, 2026, 8:59 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে; যার শরীরে গভীর ক্ষত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌপুলিশ ফাঁড়ির এসআই মো. রবিউল হক জানান, উপজেলার মীরেরবাগ এলাকায় বুড়িগঙ্গায় গত বুধবার রাত ১১টার দিকে লাশটি ভাসমান অবস্থায় পাওয়া যায়। বয়স ৬০ বছরের বেশি হতে পারে বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি। এসআই রবিউল বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান এসআই রবিউল।

Share Button

     এ জাতীয় আরো খবর