April 9, 2026, 3:16 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সাব্বিরের কাছে পাস্ট ইজ পাস্ট

সাব্বিরের কাছে পাস্ট ইজ পাস্ট

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাঁর অন্তর্ভুক্তি নিয়ে কম হইচই হয়নি। মাঠের বাইরের কথা থামিয়ে দেওয়ার একটাই উপায়, যদি কথা বলে ওঠে সাব্বিরের ব্যাট! সেটি করতে হলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলতেই হবে সাব্বির রহমানকে। সাব্বির অবশ্য নিউজিল্যান্ডগামী উড়ানে ওঠার আগে প্রতিশ্রুতি দিচ্ছেন, ‘এটা আমার জন্য অনেক বড় সুযোগ। হতে পারে আমার দ্বিতীয় সুযোগ। চেষ্টা করব আগের সাব্বির হয়ে ফিরে আসতে।’ ‘আগের সাব্বির’ বলতে সেই সাব্বির, যিনি ২০১৬ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৮০ রানের একটা ইনিংস খেলে দলকে জয়ের পথ দেখিয়েছিলেন। যিনি ২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে ফিরেছিলেন। তবে সাব্বির মনে করেন, তাঁকে ঘিরে ওঠা প্রশ্নের উত্তর দিতে নয়, দলের সাফল্যের জন্যই তিনি ভালো খেলতে চান। তাঁর কথা, ‘পাস্ট ইজ পাস্ট। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি। অবশ্যই (এ আস্থার) প্রতিদান দেওয়ার চেষ্টা করব।’ নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গতকাল প্রথম ধাপে রওনা দিয়েছেন আট ক্রিকেটার। দুপুর সাড়ে ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইনসে রওনা দিয়েছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান ও লিটন দাস। টিম ম্যানেজমেন্টের সদস্যদের মধ্যে প্রধান কোচ স্টিভ রোডস ও নতুন ম্যানেজার খালেদ মাসুদ পাইলট। ছুটিতে থাকা পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, স্পিন কোচ সুনীল যোশি, ফিজিও থিহান চন্দ্র মোহন, ফিল্ডিং কোচ রায়ান কুক ও ট্রেনার মারিও ভিল্লাভারায়ন নির্ধারিত সময়ে যোগ দেবেন দলের সঙ্গে। দ্বিতীয় ধাপে বাকি সাত ক্রিকেটার রওনা হবেন বিপিএল ফাইনালের পরদিন, ৯ ফেব্রুয়ারি রাতে।

Share Button

     এ জাতীয় আরো খবর