April 7, 2026, 7:05 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

১০ রানে অলআউট, দশ ব্যাটারের ‘ডাক’

১০ রানে অলআউট, দশ ব্যাটারের ‘ডাক’

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ব্যাটসম্যানদের থেকে যখন মিস্টার এক্সট্রা বেশি রান পাইয়ে দেয়, তখন স্কোরবোর্ডটা লজ্জার হয় সেটা না বললেও চলে। এমনই এক স্কোরবোর্ডের জন্ম হলো অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইন্ডিজেনাস ক্রিকেট চ্যাম্পিয়নশিপসের ম্যাচে। টি-টোয়েন্টি ম্যাচের এই স্কোরবোর্ডের মালিক সাউথ অস্ট্রেলিয়ার মেয়েরা। নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ১০ রানেই গুটিয়ে যায় সাউথ অস্ট্রেলিয়ার দলটি। তাতে অতিরিক্ত খাত থেকেই পেয়েছিল ৬ রান। ওপেনার ফেবি ম্যানশেল ৪ রান করেন। বাকি ১০ ব্যাটারের কেউই রান করতে পারেননি। মানে দশজনই ডাক মেরেছেন! নিউ সাউথ ওয়েলসের বোলার রোক্সানে ভ্যান-ভীন ২ ওভারে ১ মেডেন নিয়ে মাত্র ১ রান খরচায় তুলে নেন সর্বোচ্চ ৫টি উইকেট। নাওমি উডস ২টি বল করেই তুলে নেন দুই উইকেট। সাউথ অস্ট্রেলিয়ার ইনিংসটি টিকেছিল ৬২ বল। এর ৩৩টি বলই খেলেছেন ওপেনার ফেবি ম্যানশেল। ১৭ বল খেলেই প্রয়োজনীয় ১১ রান তুলে নেয় নিউ সাউথ ওয়েলসের মেয়েরা।

Share Button

     এ জাতীয় আরো খবর