April 13, 2026, 7:31 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

নেত্রকোণায় কৃষক হত্যার দায়ে একজনের ফাঁসি

নেত্রকোণায় কৃষক হত্যার দায়ে একজনের ফাঁসি

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নেত্রকোণার আটপাড়া উপজেলায় এক কৃষককে কুপিয়ে হত্যার দায়ে একজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। নেত্রকোণার জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান গতকাল বৃহস্পতিবার দুপুরে পাঁচ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন। এছাড়া আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। সাজাপ্রাপ্ত – রুবেল মিয়া (২৭) আটপাড়া উপজেলার মোগলহাট্টা গ্রামের মো. হেরিমের ছেলে। রায় ঘোষণার সময় রুবেল আদালতের কাঠগড়ায় ছিলেন। আদালতের ভারপ্রাপ্ত পিপি সাইফুল ইসলাম প্রদীপ মামলার নথির বরাতে জানান, ২০১২ সালের ৮ অক্টোবর স্থানীয় গণেশ হাওরে আবুল মনসুরকে কুপিয়ে হত্যা করা হয়। এরপর ১০ অক্টোবর তার বাবা সিদ্দিক মিয়া তিনজনকে আসামি করে থানায় মামলা করেন। পরের বছর ২১ মে শুধু রুবেলকে দায়ী করে আদারতে অভিযোগপত্র দেয় পুলিশ। পিপি সাইফুল বলেন, রুবেল মিয়ার সঙ্গে একই গ্রামের আবুল মনসুরের জমির বিরোধ ছিল। এর জেরে রুবেল তাকে হত্যা করেন বলে আদালতে প্রমাণিত হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর