April 13, 2026, 12:14 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

প্রেমের সম্পর্ক ভেঙে দেয়ায় প্রেমিকাকে হত্যা,বিচারের দাবীতে মানববন্ধন

এম খাইরুল ইসলাম পলাশ , রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ

mostbet

ঝালকাঠি সরকারি মহিলা কলেজের ছাত্রী বেনজির জাহান মুক্তাকে গলাকেটে নৃশংস হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক বিচার দাবীতে মানববন্ধন করছে শিক্ষার্থী ও শিক্ষকরা।
বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের সরকারি মহিলা কলেজের সামনের সড়কে প্রতিবাদ, শোক আর বিচার দাবীতে সমবেত হন তারা। কলেজ অধ্যক্ষ প্রফেসার মো. জাহাঙ্গীর খানের সভাপতিত্বে মানববন্ধনের সমাবেশে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ সৈয়দ আলী আযম, সহকারী অধ্যাপক ডক্টর মো. শামীম আহমেদ ও কামরুল ইসলাম, প্রভাষক সুরাইয়া পারভিন, শিক্ষার্থী রাশনিয়া তালুকদার, নুসরাত জাহান প্রমুখ।বক্তরা এ নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবীসহ পথেঘাটে নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবী জানায়।
প্রসঙ্গত, গত সোমবার দুপুরে কলেজ থেকে বাড়ির ফেরার পথে জেলার নলছিটি উপজেলার বারইকরণ গ্রামের কাপুড়িয়া বাড়ি এলাকায় ঝালকাঠি সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী বেনজির জাহান মুক্তাকে জবাই করে হত্যা করা হয়।
প্রেমের সম্পর্ক ভেঙে দেয়ায় সোহাগ নামে এক যুবক এ হত্যাকান্ড ঘটিয়ে বলে নিহত ছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/০৬ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর