April 8, 2026, 9:20 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

শফিউল-এবাদত নিউজিল্যান্ড সফরে তাসকিনের বিকল্প

শফিউল-এবাদত নিউজিল্যান্ড সফরে তাসকিনের বিকল্প

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

পায়ে চোট পেয়ে নিউজিল্যান্ড সফর শেষ হয়ে গেছে তাসকিন আহমেদের। তার জায়গায় ওয়ানডে ও টেস্ট দলে আলাদাভাবে বিকল্প খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার শফিউল ইসলাম আর টেস্ট দলে নতুন মুখ পেসার এবাদত হোসেন।

তাসকিনের গোড়ালির চোটের কারণে বাধ্য হয়েই বিকল্প খুঁজতে হয়েছে নির্বাচকদের। দুই ফরম্যাটেই দলে ছিলেন তিনি। কিন্তু বিপিএলে সিলেট সিক্সার্স ও চিটাগং ভাইকিংসের মধ্যকার ম্যাচে বাউন্ডারিতে আকস্মিকভাবে চোট পান তিনি। তাসকিন ছিটকে যাওয়ায় ডাক পাওয়া শফিউল ওয়ানডে খেলতে যাচ্ছেন ২০১৬ সালের পর। সেবার চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন। বিপিএলে পারফর্ম করাতেই তাকে ডেকেছেন নির্বাচকরা। লিগে নিয়েছেন মোট ১৫ উইকেট।

অপর দিকে প্রথম শ্রেণির ক্রিকেটে পরিচিত পেসার এবাদত সিলেট বিভাগের হয়ে অভিষেক করেন ২০১৬ সালে। ১৯ ম্যাচে নিয়েছেন ৫৯ উইকেট। গত বছর নভেম্বরে বাংলাদেশ ক্রিকেট লিগে ছিলো তার নজর কাড়া পারফরম্যান্স। মধ্যাঞ্চলের বিপক্ষে উত্তরাঞ্চলের হয়ে একটি ম্যাচে নেন ১০ উইকেট। এমনকি বিপিএলেও চিটাগং ভাইকিংসের বিপক্ষে সিলেট সিক্সার্সের জয়ে ৪ উইকেট নেন।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এই দুই ক্রিকেটারকে দলে নেওয়া প্রসঙ্গে জানালেন, ‘শফিউলকে নিয়েছি তার অভিজ্ঞতার জন্য। আর এবাদত সম্প্রতি তার গতি দিয়ে আমাদের মুগ্ধ করেছে। আশা করছি দু’জনেই তাদের সুযোগ কাজে লাগাতে পারবে।’

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলবে। ১৩ ফেব্রুয়ারি শুরু হবে ওয়ানডে সিরিজ।

ওয়ানডে দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মো. সাউফউদ্দিন, নাঈম হাসান ও শফিউল ইসলাম।

টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মো. মিঠুন, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহী, সাঈদ খালেদ আহমেদ, নাঈম হাসান ও এবাদত হোসেন।

 

Share Button

     এ জাতীয় আরো খবর