April 7, 2026, 7:07 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

পাকিস্তানের বিশ্বকাপ অধিনায়ক সরফরাজই

পাকিস্তানের বিশ্বকাপ অধিনায়ক সরফরাজই

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

সম্প্রতি বর্ণবাদ ও এশিয়া কাপে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের মিলিত প্রভাবে তোপের মুখে পড়েছেন অধিনায়ক সরফরাজ আহমেদ। যে কোনও সময় তার নেতৃত্ব চলে যাওয়ার একটা গুঞ্জন শোনা যাচ্ছিলো বেশ কয়েক দিন ধরে। তবে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরফরাজের ওপরই আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার আন্দিলে ফেলুকোয়ায়োকে কালো বলে শাস্তি হিসেবে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন সরফরাজ। পিসিবির সভাপতি এহসান মানি অবশ্য এই ঘটনার পর সরফরাজের ঢাল হয়েই কথা বললেন তার বিচার প্রক্রিয়ার ত্রুটি তুলে ধরে, ‘মনে হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতায় কা-জ্ঞানের সঠিক প্রয়োগটা এখানে হয়নি।’

এই কথার পর সরফরাজের ভবিষ্যৎ নিয়ে বোর্ডের সিদ্ধান্তও জানিয়ে দেন তিনি, ‘সরফরাজকে ঘিরেই বিশ্বকাপের পুরো প্রস্তুতি চলছে। সে নিজেকে কৌশলী, নেতা ও পারফর্মার হিসেবে প্রমাণ করেছে। তার নেতৃত্ব চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতিয়েছে, টি-টোয়েন্টি র‌্যাংকিংয়েও দলকে শীর্ষে পৌঁছে দিয়েছে।’

অবশ্য মানি আরও জানিয়েছেন, সরফরাজের অবস্থা ভবিষ্যতে কী হবে সেটা জানা যাবে বিশ্বকাপের পর।

Share Button

     এ জাতীয় আরো খবর