April 10, 2026, 10:28 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

রাজধানীতে ভবন থেকে পড়ে ব্যাংক কর্মচারী নিহত

রাজধানীতে ভবন থেকে পড়ে ব্যাংক কর্মচারী নিহত

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

রাজধানীর মোহাম্মদপুর সাত মসজিদ রোড এলাকার ভবনের ৩ তলার ছাঁদ থেকে পড়ে কাজল হোসেন (৩০) নামে এক বেসরকারি ব্যাংক কর্মচারীর মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঘটনা ঘটে। নিহত কাজল পাবনা জেলার চাটমহর উপজেলার চন্দ্রবিল গ্রামের আহসান আলীর ছেলে। তিনি মতিঝিলে একটি বেসরকারি ব্যাংকের অফিস সহকারী হিসাবে কাজ করতেন। মোহাম্মদপুর সাত মসজিদ রোডের একটি কোয়ার্টারে ৩ তলায় স্ত্রী শিলা আক্তার ও দুই বছরের ছেলে সিজানকে নিয়ে ভাড়া থাকতেন। নিহতের স্ত্রী শিলা আক্তার বলেন, ব্যাংকের কোনো এক বিষয় নিয়ে গত দুই সপ্তাহ ধরে মানসিক চাপে ভুগছিলেন কাজল। কাজ শেষে বাসায় এসেও অস্থিরতা মধ্যে থাকতেন। চাকরি ছেড়ে দেওয়ার কথা বললেও সে রাজি হতো না। তিনি বলেন, সকালে নাস্তা তৈরি করার সময় হঠাৎ একটি আওয়াজ শুনে বাইরে এসে দেখি কাজল নিচে পড়ে আছে। এ সময় তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে মোহাম্মদপুর সিটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ি এসআই বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিজকে বলেন, কাজল হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর