April 8, 2026, 7:37 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

জয়ে ফিরল মুক্তিযোদ্ধা

জয়ে ফিরল মুক্তিযোদ্ধা

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বালো ফামুসার জোড়া গোলে নবাগত নোফেল স্পোর্টিং ক্লাবকে হারিয়ে প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে সোমবার ২-০ গোলে জেতা মুক্তিযোদ্ধার সংগ্রহ ৪ ম্যাচে ৬ পয়েন্ট।

ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় আগের ম্যাচে আবাহনী লিমিটেডের কাছে হেরে আসা মুক্তিযোদ্ধা। বাঁ দিক থেকে ইউসুকে কাতোর ফ্রি কিকে হেডে জাল খুঁজে নেন ফামুসা।

৬০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মুক্তিযোদ্ধা।  জাপানের মিডফিল্ডার কাতোর ক্রসে সোহেল রানা দূর্বল শট নেওয়ার পর কোত দি ভোয়ার ফরোয়ার্ড ফামুসা টোকায় বল লক্ষ্যে পৌঁছে দেন।

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে খেলতে আসা নোফেল স্পোর্টিং এ নিয়ে টানা তৃতীয় হারের স্বাদ পেল।

Share Button

     এ জাতীয় আরো খবর