April 7, 2026, 10:10 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে গাপটিল

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে গাপটিল

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

চোটের জন্য ভারতের বিপক্ষে পঞ্চম ওয়ানডেতে খেলতে না পারা মার্টিন গাপটিল ছিটকে গেছেন টি-টোয়েন্টি সিরিজ থেকে। নিউ জিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড আশাবাদী, বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলে পাওয়া যাবে এই ওপেনারকে।

ওয়েলিংটনে ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের সময় চোট পান গাপটিল। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ফিট হয়ে উঠতে নিজের বাড়ি অকল্যান্ডে ফিরে যাচ্ছেন তিনি। আগামি ১৩ ফেব্রুয়ারি নেপিয়ারে হবে প্রথম ওয়ানডে। স্টিডের আশা সেই ম্যাচের আগে সেরে উঠবেন গাপটিল।

“দুর্ভাগ্যজনকভাবে মার্টিন (ভারতের বিপক্ষে) টি-টোয়েন্টি সিরিজের জন্য যথাসময়ে সেরে উঠতে পারেনি। আমরা পাঁচ দিনের মধ্যে খেলব তিনটি ম্যাচ। …অবশ্যই আমাদের সাদা বলের দলে সে গুরুত্বপূর্ণ অংশ।”

গাপটিলের জায়গায় টি-টোয়েন্টি দলে ফিরেছেন অলরাউন্ডার জেমস নিশাম। কলিন মানরোর সঙ্গে ওয়ানডেতে ইনিংস উদ্বোধন করেছিলেন হেনরি নিকোলস। টি-টোয়েন্টি দলে তিনি না থাকায় কেন উইলিয়ামসন কিংবা টিম সাইফার্টের একজনকে ওপেনিংয়ে নামতে হবে।

 

Share Button

     এ জাতীয় আরো খবর