April 8, 2026, 3:34 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

ডাবল সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় পেরেরা

ডাবল সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় পেরেরা

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কার প্রথম শ্রেণির ক্রিকেটে যেন চলছে ডাবল সেঞ্চুরির উৎসব। এরইমধ্যে হয়ে গেছে ১৪টি ডাবল সেঞ্চুরি। তবে একই ম্যাচে দুবার ডাবল সেঞ্চুরি স্পর্শ করে অ্যাঞ্জেলো পেরেরা ঢুকে গেলেন ইতিহাসের পাতায়। মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে গড়লেন এই কীর্তি।

সেই ১৯৩৮ সালে কেন্টের ব্যাটসম্যান আর্থার ফ্যাগ কোলস্টারের বিপক্ষে করেছিলেন ২৪৪ ও অপরাজিত ২০২ রান। ৮১ বছর পর তার পাশে বসলেন ২৮ বছর বয়সী অলরাউন্ডার পেরেরা।

সুপার এইটের ম্যাচে সিংহলিজ স্পোর্টস ক্লাবের বিপক্ষে ননডেসক্রিপ্টস ক্রিকেট ক্লাবের হয়ে প্রথম ইনিংসে ২০৩ বলে ২০১ রান করেন অধিনায়ক পেরেরা। ডানহাতি এই ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে ২৬৮ বলে করেন ২৩১। পি সারা ওভালের ব্যাটিং স্বর্গে চার দিনের ম্যাচ হয় ড্র।

প্রথম শ্রেণির ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে পেরেরার। টানা তিন ইনিংসে পেলেন সেঞ্চুরি।

Share Button

     এ জাতীয় আরো খবর