April 12, 2026, 9:22 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

লালপুরে এক পরীক্ষার্থীর দায়িত্বে ১৪ জন

নাহিদ হোসেন,নাটোর প্রতিনিধিঃ
চলমান এসএসসি পরীক্ষায় সোমবার (৪ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত শারিরিক শিক্ষা পরীক্ষায়

mostbet

প্রতিকি ছবি

নাটোরের লালপুর উপজেলার লালপুর ‘বি’-২১৫ কেন্দ্রে পরীক্ষার্থী (পুরাতন সিলেবাসে) ছিল মাত্র এক জন। আর এই একজন পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহনের জন্য দায়িত্ব পালন করেছেন ১৪ জন কর্মকর্তা-কর্মচারী।ওই কেন্দ্রের কেন্দ্র সচিব হযরত আলী জানান,উপজেলার করিমপুর উচ্চ বিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষা বর্ষের সাথি খাতুন নামের ওই শিক্ষার্থী ২০১৭ সালের পরীক্ষার্থী ছিল। সে ওই বছরের শারিরিক শিক্ষা পরীক্ষায় লিখিত বিষয়ে অংশ নিলেও ব্যবহারিক পরীক্ষায় অংশ নেয়নি। ফলে উক্ত বিষয়ে সে ফেল করে। এবছর আবার সে ফরম পুরন করে পরীক্ষায় অংশ নেয়। ওই বিষয়ে আর কোন পরীক্ষার্থী না থাকায় সকল নিয়োম মেনে ওই পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে। তার পরীক্ষা নেওয়ার জন্য কেন্দ্র সচিব,পুলিশ, কক্ষ পরিদর্শক, কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা,পরীক্ষা পরিচালনা কমিটিসহ মোট ১৪ জন দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তি সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/০৪ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর