আতাউর রহমান,গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ
গতকাল বগুড়া গাবতলী দক্ষিনপাড়ার লাংলু হাট আব্দুল আজিজ যুব সমাজ কল্যাণ
সংস্থার উদ্যোগে কৃষ্ণচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। আব্দুল আজিজ যুব সমাজ কল্যাণ সংস্থার পরিচালক জুলফিকার আলীর ব্যবস্থাপনায় শিক্ষা সামগ্রী বিতরনে উপস্থিত ছিলেন কৃষ্ণচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দজামান, দক্ষিনপাড়া আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের পরিচালক মাহমুদুল হামান শামিম, আব্দুল আজিজ যুব সমাজ কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক ইসরাফিল হোসেন, কোষাধক্ষ মোহিদুল ইসলাম, শিক্ষা সম্পাদক সৌরভ হোসেন, সদস্য সেলিম হোসেন, আবু মুসা, শরিফুল ইসলাম, ইকবাল হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছবি রানী সরকার, সহকারী শিক্ষক আবু হোরাইরা, গোলাম রসুল, আমিনুল ইসলাম, শাহ আলম, মোমারফ হোসেন, সারওয়ার হোসেন, ছানোয়ার হোসেন, গৌতম চন্দ্র, আব্দুল আলিম, মায়া রানী রায়সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রাইভেট ডিটেকটিভ/০৩ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল