April 8, 2026, 2:27 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন ইমরুল

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন ইমরুল

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

জাতীয় দলে জায়গা হারানো ইমরুল কায়েস ফিরেছেন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে। প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে এসেছেন আবু জায়েদ, নাঈম হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন ও সৈয়দ খালেদ আহমেদ।

গত বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে শুরুতে ছিলেন ১০ ক্রিকেটার। পরে যোগ করা হয়েছিল লিটন দাস, আবু হায়দার ও নাজমুল হোসেন শান্তকে। রানের জন্য সংগ্রাম করা তরুণ বাঁহাতি ব্যাটসম্যান শান্ত জায়গা হারিয়েছেন এবার।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, বোর্ড সভায় ‘এ’ ও ‘এ প্লাস’ ক্যাটাগরিতে আট জন, ‘বি’ ক্যাটাগরিতে চার জন ও রুকি ক্যাটাগরিতে পাঁচ জনকে রেখে নতুন কেন্দ্রীয় চুক্তি অনুমোদন দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৭ জনের মধ্যে রুকি ক্যটাগরিতে টিকে গেছেন বাঁহাতি পেসার আবু হায়দার। সেখানে তার সঙ্গী টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নিয়ে রেকর্ড গড়া অফ স্পিনার নাঈম, পেস বোলিং অলরাউন্ডার সাইফ এবং দুই পেসার আবু জায়েদ ও খালেদ।

‘বি’ ক্যাটাগরিতে আছেন মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। আর গতবার রুকি ক্যাটাগরিতে থাকা লিটন উঠে এসেছেন এই ক্যাটাগরিতে।

কেন্দ্রীয় চুক্তিতে আছেন যারা: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মমিনুল হক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু হায়দার রনি, আবু জায়েদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ।

Share Button

     এ জাতীয় আরো খবর