April 7, 2026, 7:04 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

শঙ্কায় তাসকিনের নিউ জিল্যান্ড সফর

শঙ্কায় তাসকিনের নিউ জিল্যান্ড সফর

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

চোট আর বাজে সময় পেছনে ফেলে ছন্দে ফিরছিলেন তাসকিন আহমেদ। বিশ্বকাপ দলে জায়গা করে নিতে মুখিয়ে ছিলেন নিউ জিল্যান্ড সফরে নিজেকে মেলে ধরতে। তবে বাম গোড়ালির গাটে চোট পাওয়ায় তরুণ এই পেসারের নিউ জিল্যান্ডে যাওয়াই পড়ে গেছে শঙ্কায়।

গত শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ফিল্ডিং করার সময় চোট পান তাসকিন। মাঠ থেকেই তাকে নেওয়া হয় হাসপাতালে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন শনিবার  জানান, নিউ জিল্যান্ড সফরে যাওয়ার সম্ভাবনা খুব কম তাসকিনের। চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে এই পেসারকে।

দশম ওভারের চতুর্থ বলে অলক কাপালীকে মোসাদ্দেক হোসেন দ্বিতীয় ছক্কা হাঁকানোর সময় লংঅফে ফিল্ডিং করছিলেন তাসকিন। বলে নজর রেখে পেছাতে থাকা এই ফিল্ডারের পা সীমানা দড়িতে বেকায়দায় পড়লে মচকে যায় বাম গোড়ালি। দুই জনের কাঁধে ভর দিয়ে মাঠ থেকে বেরিয়ে যান তাসকিন।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, তাসিকনের এমআরআই স্ক্যানের রিপোর্টের জন্য তারা অপেক্ষা করছেন।

নিউ জিল্যান্ডে আগামি ১৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ।

 

Share Button

     এ জাতীয় আরো খবর