অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করেছে
বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ। তার মধ্যে গতকাল শনিবার দেখা গেল ব্যতিক্রম কিছু করতে। আগৈলঝাড়ার ৬টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু হওয়ায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমান তৃষ্ণার্ত অভিভাবকদের বিশুদ্ধ খাবার পানি পরিবেশন করা হয়। নিজস্ব অর্থায়নে বোতলজাত পানি কিনে প্রত্যেকের হাতে গিয়ে দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন। পুলিশ সেবা সপ্তাহের পাশাপাশি তার এ উদ্যোগ সকলের মনে ঠাঁই করে নিয়েছে।প্রত্যক্ষদর্শীরা এ সময় সন্তোষ প্রকাশ করে মন্তব্য করেন, পুলিশের সাথে সাধারণ মানুষের সম্পর্কের সেতুবন্ধন আরও সুদৃঢ় হলো। শাসক নয় সেবক হয়ে এভাবেই বন্ধুত্বের বন্ধনে আগামী দিনে সকল শ্রেণী-পেশার জনসাধারণের পাশে পুলিশ থাকবে এমন প্রত্যাশা সকলের।
প্রাইভেট ডিটেকটিভ/০২ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল