সারা দেশের ন্যয় তালায় এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত

হয়েছে। গত ২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় উপজেলার ৭টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়। ৭টি কেন্দ্রে প্রথম দিনে বাংলা ও কোরআন মজিদ বিষয়ে ৩ হাজার ৪শ ৮ জন শিক্ষার্থীর মধ্যে ২১ জন অনুপস্থিত থাকার খবর পাওয়া গেছে। তবে কোন শিক্ষার্থী বহিস্কার হয়েছে এমন কোন ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানাগেছে, ৭টি কেন্দ্রের মধ্যে তালা বিদে সরকারী উচ্চ বিদ্যালয়ে ১১৪৮ জন, কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৫২৯ জন, আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে ৪৬৩ জন, মাগুরার খলিশখালী এস, সি কলেজিয়েট স্কুলে ৫১০জন শিক্ষার্থী অংশগ্রহন করেছে। এছাড়া দাখিল পর্যায়ে পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসায় ৩১১ জন ও তালা ফাযিল মাদ্রাসায় ২৭৯ জন পরীক্ষার্থী গ্রহণ করেন।অন্যদিকে এসএসসি ভোকেশনালে কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১৬৮জন শিক্ষার্থী অংশগ্রহন করেছেন। এরমধ্যে উপস্থিত ছিলো ৩হাজার ৩শ ৮৭ জন এবং অনুপস্থিত ছিলো ২১ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৬ জন এবং ছাত্রী ১৬ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান জানান, উপজেলার ৭টি কেন্দ্রে প্রথম দিনে বাংলা ও কোরআন মজিদ বিষয়ে পরীক্ষা সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে। কোন ছাত্র-ছাত্রী বহিষ্কারের ঘটনা ঘটেনি। তবে ৭টি কেন্দ্র থেকে ২১ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো।এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন জানান, কোন ধরনের বহিস্কারের ঘটনা ছাড়াই প্রথম দিন পরীক্ষা সুন্দর ও সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে।