আকাশ বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের বুজরুক মাঝিড়া পাঁচতারা তরুন সংঘের
আয়োজনে ও পাকুড়তলা বন্ধু এন্টার প্রাইজের সৌজন্য ৩১ জানুয়ারি বৃহস্পতিবার রাতে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আজহারুল হান্নান রিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদ সদস্য ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাফুজুল ইসলাম রাজ। তিনি বলেন,খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চা মানুষের শারীরিক ও মানুষিক বিকাশ ঘটায়,সমাজের অপরাধ প্রবনতা কমিয়ে দেয়,এ জন্য যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কুতিক চর্চা করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মারুফ রহমান মুঞ্জু,সদর উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক প্রভাষক এম এ মজিদ,বগুড়া জেলা বেকারী ও কনফেকশনারী শ্রমিক জোটের সাধারন সম্পাদক হাসান তালুকদার,স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ মন্ডল,টিএমএসএসের ভূমি অফিসার রুহুল আমীন।এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এস আই সুমন,ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ফজলুল বারী,ছাত্রলীগ নেতা মানিক রহমান,পাকুরতলা বন্ধু এন্টার প্রাইজের পরিচালক রিপন মিয়া,ইলিয়াছ হোসেন,রিমান মিয়া,ব্যবসায়ী ফারুক হোসেন,সমাজ সেবক ফজলার রহমান,মতিয়ার রহমান মতি,দিন মোহাম্মদ আলো,জহুরুল ইসলাম ফটো, তরুন সংঘের নাসারুল আমীন টলার,রিফাত,আশারুল,সামিউল,জিসান,শাকির রহমান,রুবেল,রাকিব প্রমুখ।শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
প্রাইভেট ডিটেকটিভ/০২ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল