April 8, 2026, 9:17 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সেঞ্চুরিতে মানুকা ওভালের অভিষেক

সেঞ্চুরিতে মানুকা ওভালের অভিষেক

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার একাদশ টেস্ট ভেন্যু মানুকা ওভালের অভিষেকের দিনটি সেঞ্চুরিতে রাঙালেন জো বার্নস ও ট্র্যাভিস হেড। বাজে শুরুর পর তাদের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়ছে স্বাগতিকরা।

ক্যানবেরা টেস্টের প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ৩৮৪ রান। ওপেনার বার্নস ১৭২ ও কার্টিস প্যাটারসন ২৫ রানে ব্যাট করছেন।

টস জিতে শুক্রবার ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। চোটের জন্য এই ম্যাচে খেলছেন না আগের টেস্টে পাঁচ উইকেট নেওয়া পেসার সুরঙ্গা লাকমল। আগে থেকেই নেই নুয়ান প্রদিপ। তবে লঙ্কানদের অনভিজ্ঞ বোলিং লাইনআপ কাঁপিয়ে দেয় স্বাগতিকদের। ২৮ রানের মধ্যে ফিরে যান মার্কাস হ্যারিস, উসমান খাওয়াজা ও মার্নাস লাবুশেন।

বোলিংয়ে ভালো শুরুটা ধরে রাখতে পারেননি সফরকারীরা। পুরান বল খুব একটা সুইং করাতে পারেননি তিন পেসার কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো ও অভিষিক্ত চামিকা করুনারতেœ। ফিল্ডাররা একের পর এক ক্যাচ ছেড়ে বোলারদের কাজটা করে তুলেন আরও কঠিন।

চতুর্থ উইকেটে হেডের সঙ্গে ২৯৮ রানের দারুণ জুটিতে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন বার্নস। দুইবার জীবন পাওয়া হেডকে এলবিডব্লিউ করে জুটি ভাঙেন ফার্নান্দো।

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া হেড ফিরেন ১৬১ রানে। বাঁহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যানের ২০৪ বলের ইনিংসটি গড়া ২১ চার ও এক ছক্কায়। ব্রিজবেনে শ্রীলঙ্কার বিপক্ষে গত টেস্টে করা ৮৪ ছিল তার আগের সেরা।

মুখোমুখি হওয়া প্রথম বলে ক্যাচ দিয়েও বেঁচে যাওয়া প্যাটারসন অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে বার্নসের সঙ্গে গড়েছেন ৪৮ রানের জুটি। আগের সেরা ১৭০ ছাড়িয়ে বার্নস খেলছেন ১৭২ রানে। চতুর্থ সেঞ্চুরি পাওয়া ডানহাতি এই ওপেনারের ২৪৩ বলের ইনিংস গড়া ২৬টি চারে।

এক বছরের বেশি সময় পর টেস্ট খেলতে নামা ফার্নান্দো ৯৯ রানে নেন ৩ উইকেট। অভিষিক্ত চামিকা করুনারতেœ ১ উইকেট নেন ৮৭ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৮৭ ওভারে ৩৮৪/৪ (হ্যারিস ১১, বার্নস ১৭২*, খাওয়াজা ০, লাবুশেন ৬, হেড ১৬১, প্যাটারসন ২৫*; রাজিথা ০/৬৭, ফার্নান্দো ৩/৯৯, চামিকা করুনারতেœ ১/৮৭, দিলরুয়ান ০/৯০, ডি সিলভা ০/৪০)

Share Button

     এ জাতীয় আরো খবর