April 7, 2026, 8:38 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

পাকিস্তান ও ভারত, বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির প্রতিপক্ষ

পাকিস্তান ও ভারত, বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির প্রতিপক্ষ

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

উপমহাদেশের দুই প্রতিপক্ষের বিপক্ষে লড়াই দিয়ে ২০১৯ বিশ্বকাপের প্রস্তুতি নেবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে আইসিসির অফিসিয়াল দুটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ও ভারত।

আগামী ২৬ মে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, ২৮ মে খেলবে ভারতের বিপক্ষে। দুটি ম্যাচই হবে কার্ডিফে, যে মাঠে বাংলাদেশের দারুণ সব সুখ স্মৃতি আছে। ২০০৫ সালে এখানে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই মাঠেই নিউ জিল্যান্ডকে হারিয়ে এগিয়ে গিয়েছিল সেমি-ফাইনালে ওঠার পথে।

২৪ মে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে মুখোমুখি হবে পাকিস্তান-আফগানিস্তান ও শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা। মূল বিশ্বকাপ শুরু ৩০ মে।

মূল বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভালে। তার আগে বাংলাদেশ ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে আয়ারল্যান্ডে, যেখানে তৃতীয় দল ওয়েস্ট ইন্ডিজ। যেখানে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ মে।

২০১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি:

তারিখ ম্যাচ  ভেন্যু

২৪ মে, পাকিস্তান-আফগানিস্তান, ব্রিস্টল

২৪ মে, শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা, কার্ডিফ

২৫ মে, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, হ্যাম্পশায়ার

২৫ মে, ভারত-নিউ জিল্যান্ড, ওভাল

২৬ মে, দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ, ব্রিস্টল

২৬ মে, পাকিস্তান-বাংলাদেশ, কার্ডিফ

২৭ মে, অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা, হ্যাম্পশায়ার

২৭ মে, ইংল্যান্ড-আফগানিস্তান, ওভাল

২৮ মে , ওয়েস্ট ইন্ডিজ-নিউ জিল্যান্ড, ব্রিস্টল

২৮ মে , বাংলাদেশ-ভারত, কার্ডিফ

 

Share Button

     এ জাতীয় আরো খবর