April 10, 2026, 2:11 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

প্রথম টি ২০,ম্যাচ সেরা সিলেটের বালাগঞ্জের সাকিব

লিপন দেব বালাগঞ্জ উপজেলা(সিলেট)প্রতিনিধিঃ

mostbet

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টি-২০ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড।ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।দলীয় অর্ধশতকের আগে হারায় ৪ উইকেট।টপ অর্ডার ব্যর্থ হলেও মিডল অর্ডারে কার্যকরি ৩৪ রানের ইনিংস খেলেন জর্জ হিল।তার ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান তুলে ইংল্যান্ড যুব দল।ইংলিশ ব্যাটসম্যানদের লাগাম ধরে রাখেন বাংলাদেশের পেস ও স্পিন বোলাররা।অধিনায়ক আকবর আলী ৬ বোলার ব্যবহার করলেও সবচেয়ে বেশি সফল ছিলেন পেসার তানজিম হাসান সাকিব।৩০ রান খরচ করে এই বোলারের শিকার ৪ উইকেট।১২১ রানের জবাবে ব্যাট করতে নেমে অর্ধশতক রানের জুটি গড়েন দুই উদ্বোধনী তানজিদ এবং মাহমুদুল। ২৮ রান করে হোলম্যানের শিকার হন তানজিদ। অন্যদিকে ব্যক্তিগত অর্ধশতকের আগে ৪৪ রানে ফিরেন মাহমুদুল। টপ অর্ডারের আরেক ব্যাটসম্যান পারভেজ খেলেন ৩৩ রানের ইনিংস। অধিনায়ক আকবর আলী ৮ এবং শামীম হোসেন ৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ৭ উইকেট এবং ৭ বল হাতে রেখে ইতিহাসের প্রথম টি-২০ ম্যাচ জিতে নেয় বাংলাদেশের যুবারা।যুব দলের ইতিহাসে প্রথম টি-২০ ম্যাচ খেলতে নেমে ইতিহাসের অংশ হয়েছেন একাদশে থাকা খেলোয়াড়রা। এদের মধ্যে আলাদা ভাবে জায়গা করে নিয়েছেন সিলেটের তানজিম হাসান সাকিব। ৩০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন এই পেসার।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৩১ জানুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর