April 10, 2026, 4:28 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত

গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

mostbet


গাইবান্ধার গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আজহার আলী (৬০) নামের একজন নিহত হয়েছে। নিহত আজহার আলী উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ১নং কাটাবাড়ী গ্রামের মৃত ইজবর আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০জন।
জানা গেছে, বুধবার সকালে আজহার আলী তার জমিতে সরিষার ক্ষেতে বেড়া দিচ্ছিলেন। এসময় প্রতিবেশি গোলজার আলীর সাথে বেড়া দেয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে দু’পক্ষের লোকজন এগিয়ে আসে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের ১০জন আহত হয়। আহতদের মধ্যে আজহার আলীকে গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় আজহার আলীর মৃত্যু হয়। আহতরা হলো- ইদুল মিয়া, তাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মিষ্টার, তালাশ, মেজবাহুল, মাহমুদা বেগম, মুক্তা রানী, গোলজার রহমান কান্দু, ছলিমুদ্দিন, ফরিদ উদ্দিন ও কোরবান আলী। এদিকে, আজহার আলীর মৃত্যুর খবর পেয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃংখলা রক্ষায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মামলার প্রস্ততি চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর