April 13, 2026, 6:42 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

রায়ডুর বোলিং আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ

রায়ডুর বোলিং আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় স্পিনার আম্বাতি রায়ডুর বোলিং নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

গত ১২ জানুয়ারি সিডনিতে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে অনিয়মিত অফ-স্পিনার রায়ডুর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ পোষণ করেন আম্পায়াররা। এরপর নিয়ম অনুযায়ী পরবর্তী ১৪ দিনের মধ্যে পরীক্ষা দিতে ব্যর্থ হওয়ায় সোমবার তার বোলিং নিষিদ্ধ করে আইসিসি।

বিবৃতিতে আইসিসি জানায়, পরীক্ষা দিয়ে বৈধ বোলিং অ্যাকশন প্রমাণের পরেই আন্তর্জাতিক ম্যাচে আবার বোলিং করতে পারবেন ৩৩ বছর বয়সী এই স্পিনার।

সিডনির ওই ম্যাচে দুই ওভার বল করে ১৩ রান দিয়েছিলেন রায়ডু। বর্তমানে নিউ জিল্যান্ড সফররত ভারত দলে আছেন মূলত মিডল-অর্ডার ব্যাটসম্যান হিসেবে খেলা রায়ডু।

Share Button

     এ জাতীয় আরো খবর