March 24, 2026, 9:53 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ড্রতে শেষ হলো লিভারপুল সেভিয়া ম্যাচ

ড্রতে শেষ হলো লিভারপুল সেভিয়া ম্যাচ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ‘ই’ গ্রুপের ম্যাচে লিভারপুলের সাথে ৩-৩ গোলের নাটকীয় ড্র করেছে সেভিয়া। তবে ড্র করলেও শেষ ষোলর দৌড়ে এগিয়ে অলরেডরাই।

কেননা ৫ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল। সমানসংখ্যক ম্যাচে সেভিয়ার পয়েন্ট ৮। গত মঙ্গলবার সেভিয়ার ঘরের মাঠে প্রথমার্ধের খেলায় লিভারপুলই এগিয়ে ছিল। ম্যাচের ২ মিনিটে ফারমিনহোর গোলে ১-০ তে এগিয়ে যাবার পর ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মেন।এরপর ৩০ মিনিটে ফারমিনহোর দ্বিতীয় গোলে ৩-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় ইয়র্গেন ক্লপ শিষ্যরা। বিরতির পরে দারুণ এক নাটকীয়তায় মোড় নেয় এই ম্যাচ। একটি দুটি নয়, বেশিও নয়। গুনে গুনে তিনটি গোল লিভারপুলকে ফিরিয়ে দেয় সেভিয়া। লিভারপুলের হয়ে যেমন ফারমিনহো জোড়া গোল করেছেন তেমনি স্বাগতিকদের হয়েও জোড়া গোল করেছেন বেন ইয়েদার (৫১ ও ৬০ মিনিট)। অপর গোলটি এসেছে ম্যাচের ইনজুরি টাইমে পিজারোর পা থেকে।

Share Button

     এ জাতীয় আরো খবর