April 7, 2026, 10:09 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

বাংলাদেশের যুবাদের ইতিহাস ‘ইতিহাসের প্রথম’ জয়ে

বাংলাদেশের যুবাদের ইতিহাস ‘ইতিহাসের প্রথম’ জয়ে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

ইতিহাসের প্রথম যুব আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলল বাংলাদেশ, তাতে ইংল্যান্ডকে হারিয়ে জয়ও তুলে নিল

ইতিহাসের প্রথম যুব আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কাল কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ড যুব দলকে ৭ উইকেটে হারিয়েছে আকবর আলীর দল।

সকালে টস জিতে আগে ব্যাট করে খুব একটা সুবিধা করতে পারেনি সফরকারী দল। ডানহাতি পেসার তানজিম সাকিব ও অফ স্পিনার শামীম হোসেনের ধাক্কায় ৩৬ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে ইংলিশ তরুণেরা। সেই ধাক্কা আর সামলে ওঠার সুযোগ দেয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুরুর চাপে পথ হারানো ইংল্যান্ড ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলেন ১২০ রান। তানজিম ৩০ রানে ৪ উইকেট নেন। ইংলিশদের মধ্য সর্বোচ্চ ৩৪ রান জর্জ হিলের।

রান তাড়ায় দারুণ শুরু করেন দুই ওপেনার তানজিদ তামিম ও মাহমুদুল হাসান। দুজনের ৫০ রানের জুটি ভাঙে তানজিদ ২৮ রান করে আউট হলে। দ্বিতীয় উইকেটে পারভেজ হোসেনকে নিয়ে ৪৬ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছে নিয়ে গিয়ে আউট হন মাহমুদ (৪৪)। ৩৩ রান করা পারভেজ আউট হন জয় থেকে মাত্র ৬ রানের দূরত্বে, ১৯তম ওভারে। তবে অধিনায়ক আকবর আলী নেমেই দুটি চার মেরে দলের জয় নিশ্চিত করেন।

সিরিজের একমাত্র টি-টোয়েন্টি জয় থেকে অনুপ্রেরণা নিয়ে কাল থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অধিনায়ক আকবর আলী বলেছেন, ‘এই জয় আমাদের ওয়ানডে সিরিজের জন্য আত্মবিশ্বাস জোগাবে। সিরিজ জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। তবে জয়ের চেয়ে আমরা সিরিজজুড়ে পদ্ধতিটা ঠিকঠাক রাখতে চাই। সেটা ঠিক থাকলে জয় আপনা-আপনি চলে আসবে।’

Share Button

     এ জাতীয় আরো খবর