শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।২৭ জানুয়ারি রোববার বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও রাণীগঞ্জ ইউপি সদস্য ইসরাক আলীর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুর কুতুবুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবদুল হালিম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য সাংবাদিক ফখরুল ইসলাম, শিক্ষক রফিকুল ইসলাম আকন্দ, হেপি বেগম, সুমন চন্দ্র সাহা, বিদায়ী শিক্ষার্থী অনুপ কুমার দাস, যমুনা বেগম, জামির হোসেন ও দশম শ্রেণির ছাত্র অনিক সুমন প্রমূখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জামিয়াদ হোসেন। এ সময় শিক্ষক আমিনুর রহমান, নিজাম উদ্দিন, আবু বাকার, নিরাপদ বিশ্বাস, শিবলু সূত্রধর সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।