April 10, 2026, 4:39 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

তানজিমের বোলিংয়ে বাংলাদেশের কাছে ইংলিশদের হার

তানজিমের বোলিংয়ে বাংলাদেশের কাছে ইংলিশদের হার

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

নিজের প্রথম ওভারেই দুই উইকেট। পরের ওভারে আরেকটি। নতুন বলে শুরুতেই যে ধাক্কা দিলেন তানজিম সাকিব, সেটি আর কাটিয়ে উঠতে পারেনি ইংল্যান্ড। সিরিজের একমাত্র যুব টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতল বেশ সহজেই।

কক্সবাজারে রোববার ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ইংলিশদের ১২০ রানে আটকে রেখে বাংলাদেশের যুবারা জিতেছে ৭ বল বাকি রেখে।

টস জিতে ব্যাটিংয়ে নামা ইংলিশরা সাকিবের ছোবলে চার ওভারের মধ্যেই হারায় তিন উইকেট। নতুন বলের আরেক বোলার রাকিবুল হাসানও উইকেট শিকারে যোগ দিলে ইংল্যান্ড ৩৬ রানে হারায় ৪ উইকেট।

পঞ্চম উইকেটে ৪৬ রানের জুটি গড়েন হিল ও গোল্ডসওয়ার্থি। ৩৫ বলে ৩৪ রান করা হিলকে ফিরিয়ে জুটি ভাঙেন শামিম হোসাইন। এরপর ইংলিশরা শেষ দিকেও তুলতে পারেনি প্রতাশিত রান। দ্বিতীয় স্পেলে ফিরে সাকিব নেন আরও একটি উইকেট।

রান তাড়ায় উদ্বোধনী জুটিতেই বাংলাদেশকে ৫০ রান এনে তানজিদ তামিম ও মাহমুদুল হাসান। ২২ বলে ২৮ করে ফেরেন তানজিদ। রাট রেটের চাপ না থাকায় মাহমুদুল ঠা-া মাথায় দলকে এগিয়ে নিয়েছেন ৫৪ বলে ৪৪ রান করে।

তিনে নেমে পারভেজ হোসেন খেলেন ২৯ বলে ৩৩ রানের ইনিংস। শেষ দিকে অধিনায়ক আকবর আলির দুই বাউন্ডারিতে জয় ধরা দেয় সহজেই।

৩০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সাকিব।

বিপিএলের কারণে বাংলাদেশ এই সিরিজে পাচ্ছে না নিয়মিত অধিনায়ক তৌহিদ হৃদয় ও মূল স্ট্রাইক বোলার বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে।

মঙ্গলবার থেকে শুরু হবে দুই দলের যুব ওয়ানডে সিরিজ।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১২০/৮ (হিল ৩৪, গোল্ডসওয়ার্থি ১৭, বল্ডারসন ১৬, স্মিড ১৫; রাকিবুল ১/২০, সাকিব ৪/৩০, শামিম ১/৩, রিশাদ ০/২১, আশরাফুল ০/২১, মৃত্যুঞ্জয় ১/২৬)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৮.৫ ওভারে ১২৩/৩ (তামিম ২৮, মাহমুদুল ৪৪, পারভেজ ৩৩, শামিম ৬*, আকবর ৮*; হিল ২/১৩, হলম্যান ১/২৩)।

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: তানজিম সাকিব

Share Button

     এ জাতীয় আরো খবর