April 12, 2026, 10:32 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

আগামীর নেতৃত্ব দেয়ার জন্য শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে -নুরুল ইসলাম ওমর

আকাশ, বগুড়া প্রতিনিধিঃ

mostbet

সাবেক বিরোধিদলীয় চীফ হুইপ ও বগুড়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ওমর বলেছেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ন পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষিত জাতি গঠনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার পরিবেশের মান উন্নয়নে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করছে। বিভিন্ন প্রতিষ্ঠানে একাডেমীক ভবন নির্মান করা হচ্ছে। তাই সরকারের উদ্যোগ সফল করতে শিক্ষক ও অভিভাবকের এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের কর্ণধার। রাষ্ট্রের গুরুত্বপূর্ন দায়িত্ব পালনের জন্য শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি  গত ২৬ জানুয়ারি শনিবার দুপুরে বগুড়া সদরের নুনগোলা উচ্চ বিদ্যালয়ে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সভাপতি এ্যাড. খায়রুল বাসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বুলু মিয়া সরকার, নিশিন্দারা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার, নুনগোলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুলতান মাহমুদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এইচ এম ইকবাল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এমরান রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সুইট,ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক মঞ্জরুল আলম মঞ্জু, ইউপি সদস্য জহুরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল জোব্বার, আকরাম হোসেন। অনুষ্ঠঅনে ১১৬ জন পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক ফিরোজ আল মামুন সোহেল উদ্দিন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৭ জানুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর