April 12, 2026, 5:30 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ছাত্র ইউনিয়নের ২৪তম জেলা সম্মেলন অনুষ্ঠিত

রুজের আহমদ,সুনামগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার ২৪তম সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট গণসংগীত শিল্পী সোনাফর আলী। জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তারেক চৌধুরীরর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রিয় সম্পাদকমন্ডলীর সদস্য জলি তালুকদার, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিটন নন্দী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইছে বলে যে প্রচার চালানো হচ্ছে সেটি সঠিক নয়, উন্নয়ন হচ্ছে কিছু মানুষের। দেশের কৃষক, শ্রমিক, ছাত্র সমজের কোনো উন্নয়ন হয়নি। সন্ত্রাস, গুম, হত্যা, নারী নির্যাতনসহ নানা কর্মকা-ে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। স্বাধীনতার ৪৭ বছরও ছাত্র সমাজের কাঙ্খিত অধিকার প্রতিষ্ঠিত হয়নি। শিক্ষাকে বাণিজ্যিকীকরণের ফলে সাধারণ পরিবারের সন্তানেরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষা এখন পণ্যে পরিনত হয়েছে। এই অবস্থার পরিবর্তন করতে হলে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।

mostbet
প্রাইভেট ডিটেকটিভ/২৭ জানুয়ারি ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর