আতাউর রহমান,গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ
গতকাল শনিবার বগুড়া গাবতলীর সুখানপুকুর শহিদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে
২০১৯সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হক নতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক সরকার মালু মাস্টার। বিশেষ অতিথির বক্তব্য জাতীয় সাংবাদিক সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় মহাসচিব সাংবাদিক মুহাম্মদ আবু মুসা, গাবতলী অটিষ্টিক বুদ্ধি প্রতিবন্ধ স্কুলের সভাপতি ফজলুল হক বাবলু । অন্যদের মাঝে অবঃ শিক্ষক আব্দুল মান্নান, ম্যানেজিং কমিটির সদস্য জুয়েল আহম্মেদ, এনামুল হক রাজা, বদিউজ্জামান বাবলু, প্রধান শিক্ষক আব্দুল গোফফার, আমন্ত্রি অতিথি মহব্বত আলী, মহসিন, মুসাদ্দেক বিল্লাহ মুন,সেলিম, সুজা, চঞ্চল দেব, হালিম, মামুন,ফেলু, সহকারী শিক্ষক নার্গিস আকতার, আব্দুল ওয়াদুদ, খাদিজা কামাল, সবুজ, মুজাহিদ ও বাদশা উপস্থিত ছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৬ জানুয়ারি ২০১৯/ইকবাল