জাবিউর আলম হিমু, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
গতকাল বগুড়ার শিবগঞ্জ উপজেলার কুকি কালিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসএমসি সভাপতি ইছাহাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম আমিরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের সদস্য মারুফ রহমান মুঞ্জু, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন তৌফিক, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোনালী সরকার। এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম কবির, বগুড়া সদর প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল হাসান, সহকারী শিক্ষা অফিসার ওবায়দুর রহমান, জাহাঙ্গীর হোসেন, দুলাল চন্দ্র বর্মন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম দুলাল, প্রধান শিক্ষক ফজলুর রহমানম জালাল উদ্দিন প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/২৬ জানুয়ারি ২০১৯/ইকবাল