April 13, 2026, 11:41 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ভোলা চরফ্যাশন শিক্ষাসফরের বাসে হামলার ঘটনায় আটক ৩

রাকিব হোসেন, ভোলা জেলা প্রতিনিধিঃ

mostbet

ভোলা সরকারি কলেজের শিক্ষা সফরের বাসে হামলা, ভাঙচুর শিক্ষার্থীদের আহত করার ঘটনায় মিজান, আকতার ও স্বপন নামের তিনজনকে আটক করেছে পুলিশ। এরা তিনজনই ওই ঘটনায় দায়েরকৃত মামলার এজহারভুক্ত আসামী। এদের বাড়ি ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নে। বৃহষ্পতিবার রাতে দক্ষিণ আইচা থানা পুলিশ চর মানিকা ইউনিয়নে অভিযান চালিয়ে এদের আটক করে। এসময় এদের কাছ থেকে শিক্ষার্থীদের তিনটি মোবাইল ফোন ও ৪ হাজার ৭শত টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত মঙ্গলবার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নে একটি মাইক্রো বাসের চাপায় স্থানীয় সাবেক ইউপি সদস্যের চার বছরের শিশু নিহত হয়। এই ঘটনার সূত্র ধরে স্থানীয় লোকজন ভোলা কলেজের শিক্ষা সফরের একটি বাস ভাঙচুর করে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এবং শিক্ষার্থীদের মোবাইল ও নগদ টাকা নিয়ে যায় হামলাকারীরা। এ ঘটনায় বুধবার রাতে ১২জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১৫-২০জনকে আসামী করে দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং-৮, তারিখ ২৪/০১/১৮ইং। রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী মো.মিজানসহ তিনজনকে আটক করে। দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম তালুকদার বলেন, আটককৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এবং বাকী আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৬ জানুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর