মেহেরপুরে ৩শ’ বোতল ফেনসিডিল উদ্ধার
ডিটেকটিভ নিউজ ডেস্ক

মেহেরপুর সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৩শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার নবীনগর খালপাড়া থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। ডিবির এসআই মেসবাউর দারাইন জানান, ভারত থেকে ফেনসিডিলের একটি চালান নবীননগর খালপাড়ায় আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে বস্তাভর্তি ৩শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।