April 8, 2026, 2:44 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

আর্জেন্টিনা কোচ মেসির জাতীয় দলে ফেরা নিয়ে আশাবাদী

আর্জেন্টিনা কোচ মেসির জাতীয় দলে ফেরা নিয়ে আশাবাদী

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

চলতি বছরের জুন-জুলাইয়ে ব্রাজিলে হতে যাওয়া কোপা আমেরিকার আগেই লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলে ফিরবেন বলে আশাবাদী আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

গত বছর রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্সের কাছে হারের পর আর জাতীয় দলের হয়ে মাঠে নামেননি মেসি। আন্তর্জাতিক ফুটবলে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতিতে আছেন বার্সেলোনা তারকা।

কোপা আমেরিকার আগে আগামী ২৫ মার্চ ভেনেজুয়েলার সঙ্গে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ দুই বারই ফাইনালে হারতে হয়েছে তাদের। ২০১৫ ও ২০১৬ সালের দুটি ফাইনালেই পেনাল্টি শুট আউটে জয় পায় চিলি।

পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে ফেরাতে সঠিক সময়ে আলোচনায় বসবেন বলে কোপা আমেরিকার ড্র অনুষ্ঠানে সাংবাদিকদের জানান স্কালোনি।

“মার্চে ভেনেজুয়েলা ম্যাচের জন্য দল ঘোষণার আগে আমরা লিওর সঙ্গে কথা বলব। সঠিক সময় এলেই আমরা কথা বলব।”

“আমি আশা করি, সে এখানে থাকতে পারে। কিন্তু তার চেয়েও বড় ব্যাপার, আমরা তাকে সুখী দেখতে চাই।”

চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কোচ তিতেও চাইছেন কোপা আমেরিকায় আর্জেন্টিনা দলে থাকুন মেসি।

“আমি চাই মেসি ও সব সেরা খেলোয়াড়রাই ব্রাজিলে আসুক।”

“সেরা হতে একটি দলকে প্রতিযোগিতা করে জিততে হবে এবং উঁচু মাপের প্রতিপক্ষকে হারাতে হবে। আর সেজন্যই আমরা প্রত্যাশা করি যে নেইমার, মেসি, চিলির আলেক্সিস সানচেস ও উরুগুয়ের লুইস সুয়ারেসদের মতো খেলোয়াড়রা আসবেৃএবং (পেরুর পাওলো) গেররেরোও।”

২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে হারের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছিলেন মেসি। পরে অবসর ভেঙে ফিরে আসেন তিনি। দলকে রাশিয়া বিশ্বকাপে তুলতে বাছাইপর্বে রাখেন বড় অবদান।

Share Button

     এ জাতীয় আরো খবর