April 8, 2026, 7:23 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

মোহামেডানকে উড়িয়ে দিল আরামবাগ

মোহামেডানকে উড়িয়ে দিল আরামবাগ

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

দারুণ এক হ্যাটট্রিক উপহার দিলেন জাহিদ হোসেন। জালের দেখা পেলেন চিনেডু ম্যাথিউ। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চলতি লিগে প্রথম জয় পেল আরামবাগ ক্রীড়া সংঘ।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে শুক্রবার ৪-১ গোলে জিতে আরামবাগ। নিজেদের প্রথম ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে হেরেছিল মারুফুল হকের দল।

টিম বিজেএমসিকে ২-১ গোলে হারিয়ে লিগ শুরু করা মোহামেডান পেল প্রথম হারের স্বাদ।

ম্যাচের দ্বাদশ মিনিটের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় আরামবাগ। বাঁ দিক থেকে রাজন মিয়ার আড়াআড়ি পাস থেকে পাওয়া বল প্লেসিং শটে জালে জড়িয়ে দেন জাহিদ।

৫৯তম মিনিটে সমতার স্বস্তি ফেরে মোহামেডানে। ডান দিকের ডি বক্সের একটু বাইরে থেকে ল্যান্ডিং ডারবোয়ে পোস্টে ফ্রি কিক না নিয়ে বল বাড়ান পেছনে থাকা কায়সার আলি রাব্বীকে। জোরালো শটে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার।

সাত মিনিট পর ডি বক্সের বাইরে থেকে জাহিদের নেওয়া ফ্রি কিক এক ড্রপ খেয়ে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পেলে ফের এগিয়ে যায় আরামবাগ।

৭৬তম মিনিটে প্রতিআক্রমণ থেকে ব্যবধান আরও বাড়িয়ে নেয় আরামবাগ। সতীর্থের লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে আরিফুর রহমান আড়াআড়ি পাস দেন চিনেডু ম্যাথিউকে। বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।

৮৪তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন জাহিদ। বাঁ দিক থেকে অধিনায়ক রবিউল হাসানের বাড়ানো বলে জাহিদের শট ক্রসবারের ভেতরের কোণায় লেগে জালে জড়ায়। চলতি লিগে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথম হ্যাটট্রিক করেছিলেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বালো ফামুসা।

Share Button

     এ জাতীয় আরো খবর