মাজেদুর রহমান সবুজ, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাঁসিগ্রাম ইউনিয়নে গত ২৪শে জানুয়ারী বৃহস্পতিবার
বেলনা উচ্চ বিদ্যালয়ে নবীন বরন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গন মানুষের বন্ধু রাজশাহী ৩ পবা-মোহনপুর এর উন্নয়নের রুপকার মাননীয় সংসদ সদস্য মোঃ আয়েন উদ্দীন এমপির সহ
ধর্মীনী বিশিষ্ট সমাজ সেবী ডঃ মোছাঃ এলিনা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সঠিক দিক নির্দেশনায় তার স্বামী এমপি আয়েন উদ্দীন এই বরেন্দ্র অঞ্চলের অবহেলিত এলাকায় শিক্ষার মান উন্নয়ন, রাস্তা ঘাট নির্মান সহ বিভিন্ন উন্নয়নমুখী কর্মকান্ডে ব্যাপক ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও রাখবেন পাশাপাশি এলাকার যে কোন সমস্যা সমাধানে সবার পাশে থাকবেন বলেও জানান, পরে ছাত্র ছাত্রী দের মাঝে পুরুস্কার বিতরণ করেন। এ সময় বিদায়ী ছাত্র ছাত্রী দের পক্ষ থেকে বর্তমান ছাত্র ছাত্রী দের নির্দেশনা মূলক বক্তব্য দেন ২০১৮ ব্যাচে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত মেধাবী ছাত্র মোঃ সুমন রেজা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের ম্যানেজিং কমেটির সভাপতি সমাজ সেবক সাঈদুর রহমান। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক সাঈদুর রহমান, ঘাঁসিগ্রাম ইউনিয়নের যুবলীগের সভাপতি মোঃ আফাজ উদ্দীন, সেক্রেটারী মোঃ মোবারক হোসেন সরকার, ঘাঁসিগ্রাম ইউনিয়নের গোছা ইউপি সদস্য আশরাফ আলী, মোহনপুর উপজেলা ছাত্রলীগের সদস্য মাইনুল ইসলাম, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তফা দেওয়ান, সেক্রেটারী মোঃ নূরুল ইসলাম সহ অত্র স্কুলের শিক্ষক বৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গরা।
প্রাইভেট ডিটেকটিভ/২৫ জানুয়ারি ২০১৯/ইকবাল