April 10, 2026, 2:44 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

গাজীপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সাংবাদিক জয়নাল আবেদিন নিহত

গাজীপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সাংবাদিক জয়নাল আবেদিন নিহত
আলগীর কবীর গাজীপুর

mostbet


গতকাল ২২/১১/২০১৭ইং তারিখে গাজীপুর সিলেট মহাসড়কের ধীরাশ্রম এলাকার রেল ক্রসিং এর ১হাজার গজ পশ্চিম পাশে আনুমানিক দুপুর ১টার সময় “দৈনিক ভোরের চেতনার” নির্বাহী সম্পাদক জয়নাল আবেদিন (৩০) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। সরেজমিনে গিয়ে জানা যায় সংবাদ সংগ্রহের কাজে গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে নিজস্ব মটর বাইক যোগে মিরের বাজার যাওয়ার পথে ধীরাশ্রম রেল ক্রসিং এর ১হাজার গজ পশ্চিম পাশে পোঁছালে পিছন দিক থেকে আসা একটি কভার্ড ভ্যান যার রেজিঃ নং ঢাকা মেট্রো ন-১৩-০০০১ ধাক্কা দিয়ে গাড়ীর চালক পালিয়ে যায়। এলাকাবাসি উক্ত গাড়িটি ঘটনাস্থলে আটক করে গাজীপুরের নাওজোর হায়ওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে হায়ওয়ে পুলিশের এস. আই আব্দুল মালেক ও এস. আই বিনয় কুমার লাশ উদ্ধার করে শহিদ তাজউদ্দিন মেডিকেল মর্গে পাঠায়। কভার্ড ভ্যান ও নিহতের মঠর বাইকটি নাওজোর হায়ওয়ে পুলিশ ফাড়িতে নিয়ে যায়। জানা যায় নিহতের গ্রামের বাড়ী শেরপুর জেলার শ্রীর্বদি থানায়। এই ঘটনায় বাইকে থাকা আরেক সাংবাদিক জনাব মিনহাজ উদ্দিন গাজীপুরের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি গুরুতর আহত আবস্থায় শহিদ তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে ভর্তি হন।

Share Button

     এ জাতীয় আরো খবর