April 8, 2026, 5:47 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

ওয়ানডে দলে সাব্বির, ফিরলেন তাসকিনও

ওয়ানডে দলে সাব্বির, ফিরলেন তাসকিনও

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

৬ মাসের নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা আগামি ফেব্রæয়ারির শেষ দিকে। কিন্তু ফেব্রæয়ারির মাঝামাঝি শুরু হতে যাওয়া নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ দলে জায়গা পেলেন সাব্বির রহমান। নির্বাচকরা জানালেন, তার নিষেধাজ্ঞা কমানো হয়েছে এক মাস। সাব্বিরের সঙ্গে ওয়ানডে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। একমাত্র নতুন মুখ অফ স্পিনার নাঈম হাসান। সাব্বিরের নিষেধাজ্ঞার মেয়াদ কমানো নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি বিসিবি। তবে গতকাল বুধবার দল ঘোষণার সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক জানালেন, নিষেধাজ্ঞা কমিয়ে সাব্বিরকে দলে রাখতে ‘ক্লিয়ারেন্স’ দিয়েছে বিসিবির ডিসিপ্লিনারি কমিটি। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন ওপেনার ইমরুল কায়েস, অলরাউন্ডার আরিফুল হক, বাঁহাতি পেসার আবু হায়দার রনি ও বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু।

নিউ জিল্যান্ড সফরের ওয়ানডে দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সাইফ উদ্দিন, নাঈম হাসান, তাসকিন আহমেদ, সাব্বির আহমেদ।

Share Button

     এ জাতীয় আরো খবর