April 8, 2026, 2:42 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

তামিমের সঙ্গে টেস্ট দলে ফিরলেন তাসকিন-আবু জায়েদ

তামিমের সঙ্গে টেস্ট দলে ফিরলেন তাসকিন-আবু জায়েদ

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

উদ্বোধনী জুটির ব্যর্থতায় অধীর হয়ে তামিম ইকবালের ফেরার অপেক্ষায় ছিলেন সাকিব আল হাসান। অবসান হয়েছে অপেক্ষার। চোট কাটিয়ে ফেরা দেশসেরা ওপেনারের সঙ্গে টেস্ট দলে ফিরেছেন দুই পেসার আবু জায়েদ চৌধুরী ও তাসকিন আহমেদ।

নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য গতকাল বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৫ সদেস্যর দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। এই সময়ে তিনি জানান, পরবর্তী সময়ে দলের সঙ্গে যুক্ত করা হবে একজন পেসারকে।  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও আরিফুল হক। শুরুতে ঢাকা টেস্টের জন্য ১৩ সদস্যের দল দিয়েছিলেন নির্বাচকরা। কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের চোটে ব্যাকআপ হিসেবে পরে দলে এসে খেলেও ফেলেছিলেন লিটন। আটে নেমে প্রথম ইনিংসে ফিফটি করা এই তরুণ টিকে গেছেন টেস্ট দলে।

টেস্টের বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী।

Share Button

     এ জাতীয় আরো খবর