April 8, 2026, 10:23 am

সংবাদ শিরোনাম
কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান শুরু নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার

পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন ছাড়লেন বোল্ট

পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন ছাড়লেন বোল্ট

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

২০১৭ সালে ট্র্যাককে বিদায় বলার পর পেশাদার ফুটবলার হওয়ার পথে পা বাড়িয়েছিলেন জ্যামাইকার কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট। তবে স্বপ্ন পূরণের আগেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন অলিম্পিকে আটটি সোনা জয়ী এই তারকা। মঙ্গলবার এক বিবৃতিতে তার এজেন্ট এ তথ্য নিশ্চিত করেছেন। গত বছরের অগাস্টে অস্ট্রেলিয়ার ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সে ট্রায়াল দেওয়ার আগে বুন্ডেসলিগার দল বরুসিয়া ডর্টমুন্ডসহ কয়েকটি ক্লাবের সঙ্গে অনুশীলন করেন বোল্ট। একটি প্রাক-মৌসুম ম্যাচে মেরিনার্সের হয়ে দুটি গোলও করেন বিশ্বের দ্রæততম মানব। টানা তিনটি অলিম্পিকে ১০০ ও ২০০ মিটারে সোনাজয়ীর প্রতিনিধিদের উদ্ধৃতি দিয়ে গত অক্টোবরে বেশ কিছু সংবাদ মাধ্যমের প্রকাশিত খবরে বলা হয়, বোল্টকে চুক্তির প্রস্তাব দিয়েছে মেরিনার্স। তবে প্রস্তাবের শর্ত না মানায় নভেম্বরে অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের দলটির সঙ্গে বোল্টের চুক্তি হয়নি। মাঝে মাল্টা লিগের চ্যাম্পিয়ন ভেলেটার একটি প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন ৩২ বছর বয়সী এই ক্রীড়াবিদ।

Share Button

     এ জাতীয় আরো খবর