March 15, 2026, 6:52 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

চট্টগ্রাম মেডিকেল ছাত্রলীগের সংঘর্ষে আহত ১০

চট্টগ্রাম মেডিকেল ছাত্রলীগের সংঘর্ষে আহত ১০

ডিটেকটিভ নিউজ ডেস্ক

চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের কর্মীদের সঙ্গে ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন। গত সোমবার রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নগরীর ও আর নিজাম রোডে গোলপাহাড় মোড় ও মেট্রোপলিটন হাসপাতালের মাঝামাঝি এলাকায় এই সংঘর্ষ চলে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। চকবাজার থানার ওসি নুরুল হুদা বলেন, আশরাক নামে মেট্রোপলিটন হাসপাতালের এক চিকিৎসকের সঙ্গে মেডিকেলের তিন ছাত্রের ঝামেলা হয়েছিল। তা থেকে এই সংঘর্ষের সূত্রপাত। প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম মেডিকেলের ছাত্রলীগকর্মীরা দুটি অ্যাম্বুলেন্সে করে মেট্রোপলিটন হাসপাতালে আসে, তখন এই এলাকায় থাকা এমইএস কলেজের ছাত্রলীগ কর্মীরা তাদের বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে ১০ জন আহত হন বলে ওসি নুরুল হুদা জানান। আহতদের মধ্যে আটজন চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র। তারা চট্টগ্রামে মেডিকেলেই ভর্তি হয়েছেন। আহত অন্য দুজন মহানগর ছাত্রলীগের উপসম্পাদক মিনহাজুল আবেদীন সানি, ওয়ার্ড যুবলীগ নেতা আরিফুল ইসলাম মাসুম বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা আইসিইউতে রয়েছেন বলে হাসপাতালে যোগাযোগ করে জানা যায়।

Share Button

     এ জাতীয় আরো খবর