April 8, 2026, 1:13 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ইনডোর গেমসের উদ্বোধন

ইমানুল সোহান,ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

mostbet

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্ত:বিভাগ ও আন্ত:হল ইনডোর গেমস-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী আনুষ্ঠানিকভাবে গেমসের উদ্ভোধন করেন।সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা যায়, এবছর ইনডোরে অনুষ্ঠিত গেমসের ইভেন্টে রয়েছে ব্যাডমিন্টন, টেবিল টেনিস এবং বাস্কেটবল । ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ বনাম মার্কেটিং বিভাগের মধ্যকার ব্যাডমিন্টন ম্যাচটির মধ্যে দিয়ে শুরু হয় টুর্ণামেন্ট।শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তা মাবিলা রহমানের সঞ্চালনায় এবং ক্রীড়া কমিটির আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচর্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমান, ভারপ্রাপ্ত প্রক্টর ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. আনিছুর রহমান, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. সোহেল প্রমুখ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২২ জানুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর