March 15, 2026, 6:16 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

গৃহ কর কমানোর দাবিতে বাড়ি মালিকদের সংবাদ সম্মেলন

গৃহ কর কমানোর দাবিতে বাড়ি মালিকদের সংবাদ সম্মেলন

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সমন্বয়ের নামে সিটি করপোরেশন মাত্রাতিরিক্ত গৃহ কর ধার্য করেছে অভিযোগ এনে তা সহনীয় পর্যায়ে নামিয়ে আনার দাবি জানিয়েছে রাজধানীর সেগুনবাগিচা সোসাইটি। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসে সেগুনবাগিচা সোসাইটির নেতারা বলেন, করপোরেশনের বর্ধিত কর আরোপ অযৌক্তিক এবং নিয়ম বহির্ভূত। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সোসাটির মহাসচিব আক্তার হোসেন চৌধুরী। একটি বাড়ির উদাহরণ দিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, আগের নির্ধারিত গৃহ কর ছিল ৬০০ টাকা। কিন্তু বর্তমানে তা ৭৬ গুণ বাড়িয়ে ৪৫ হাজার ৬০০ টাকা করা হয়েছে। তারা অভিযোগ করেন, ২০১৬ সালে গৃহ করের নতুন মূল্যায়ন প্রক্রিয়া শুরুর পর যৌক্তিক মাত্রায় গৃহ কর নিতে সিটি করপোরেশনে অনেকবার অনুরোধ করা হলেও তা আমলে নেয়নি করপোরেশন। নতুনভাবে সমন্বয়ের ফলে অনেকের গৃহ কর ৩০ থেকে ৪৫ গুণ বেড়ে গেছে। প্রতি ৫ বছর পরপর কর নির্ধারণ না করে ৮-১০ বছর ব্যবধানে করের এ পরিমাণ বৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে ভাষ্য সেগুনবাগিচা সোসাইটির। সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের বর্ধিত মূল্যায়ন ও বর্ধিত নতুন করের নোটিস প্রত্যাহার এবং সর্বোচ্চ ৭ ভাগ থেকে ১০ ভাগ পর্যন্ত কর মূল্যায়নের দাবি জানায় সোসাইটি সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সেগুনবাগিচা সোসাইটির সভাপতি এ কে এম জব্বার ফারুক, সহ-সভাপতি এম এ কাইয়ুম, আমিন আহমেদ, মো. মোস্তফা ই জামিল, যুগ্ম মহাসচিব কাজী কামরুজ্জামানসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Share Button

     এ জাতীয় আরো খবর