March 15, 2026, 5:42 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

সিরাজগঞ্জে মাদ্রাসার কমিটি নিয়ে সংর্ঘষের ঘটনায় গ্রেফতার ৪

সিরাজগঞ্জে মাদ্রাসার কমিটি নিয়ে সংর্ঘষের ঘটনায় গ্রেফতার ৪

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সিরাজগঞ্জের হরিণহাটা মাদ্রাসার কমিটি গঠন নিয়ে সংর্ঘষের ঘটনায় দায়ের করা মামলায় হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে সদর উপজেলার বহুরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বেলকুচি উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ও সদর উপজেলার হরিণহাটা গ্রামের রাকিবুল ইসলাম বাদশা (৫৬), একই এলাকার মৃত আবদুর রাজ্জাকের ছেলে আবু মোস্তাক ওরফে জাবালা (৪২), শুকুর আলীর ছেলে রওশন আলী (৩৫) ও বাগবাটি ইউনিয়ন পরিষদ সদস্য আল-আমিন (৩৫)। সদর থানার এসআই আলী জাহান জানান, হরিণহাটা মহিলা দাখিল মাদ্রাসার কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জের ধরে গত সোমবার বিকেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ১৭ জন আহত হয়। এ ঘটনায় মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি হারুন অর রশিদ মাস্টার বাদী হয়ে ২৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। গত সোমবার রাতে অভিযান চালিয়ে ওই মামলার ৪ আসামিকে গ্রেফতার করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর