April 8, 2026, 1:13 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

বিপিএলকে প্রথম সেঞ্চুরি উপহার দিলেন ইভান্স

বিপিএলকে প্রথম সেঞ্চুরি উপহার দিলেন ইভান্স

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে প্রথম দেখায় গোল্ডেন ডাকের তেতো স্বাদ পেয়েছিলেন লরি ইভান্স। এবার শহিদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, থিসারা পেরেরাদের ওপর চড়াও হয়ে রাজশাহী কিংসের ওপেনার তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ইংলিশ ডানহাতি ব্যাটসম্যানের হাত ধরে এলো বিপিএলের এবারের আসরের প্রথম শতক।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার কুমিল্লার বিপক্ষে দলকে ৩ উইকেটে ১৭৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেওয়ার পথে অপরাজিত ১০৪ রানের দারুণ ইনিংস খেলেন ইভান্স। তার সৌজন্যে ষষ্ঠ আসরে ২৩তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরি দেখল বিপিএল।

ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে ইভান্স ফিরেছিলেন ১০ রান করে। পরের চার ইনিংসে যেতে পারেননি দুই অঙ্কে। চার ইনিংস মিলিয়ে করেছিলেন ৩ রান, দুইবার আউট হয়েছিলেন শূন্য রানে।

গত ১১ জানুয়ারি মিরপুরেই আফ্রিদির বলে শূন্য রানে ফিরেছিলেন ইভান্স। এবার লেগ স্পিনারকে খেললেন আস্থার সঙ্গে। পেসারদের বিপক্ষে ছিলেন সাবলীল। স্বদেশের লিয়াম ডসন ছাড়া আর কেউ ভাবাতে পারেনি ইংলিশ ব্যাটসম্যানকে।

দ্রæত ৩ উইকেট হারানো রাজশাহীর শুরুটা ছিলো মন্থর। ইভান্সও ছিলেন সাবধানী। ৪০ বলে আসে তার ফিফটি। সে সময় হাঁকান ৫টি চার ও দুটি ছক্কা।

পঞ্চাশ ছোঁয়ার পর ডানা মেলেন ইভান্স। বোলারদের ওপর চড়াও হয়ে ৬১ বলে পৌঁছান তিন অঙ্কে। তার দ্বিতীয় পঞ্চাশ আসে ২১ বলে। শেষ পর্যন্ত ৬২ বলে ৬ ছক্কা ও ৯ চারে অপরাজিত থাকেন ১০৪ রানে।

বিপিএলে এটি ত্রয়োদশ সেঞ্চুরি। নবম ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে সেঞ্চুরি করলেন ইংল্যান্ডের গত টি-টোয়েন্টি বøাস্টে সর্বোচ্চ রান করে নজর কাড়া ইভান্স। সর্বোচ্চ পাঁচটি আছে ক্রিস গেইলের। একাধিক সেঞ্চুরি নেই আর কারও।

Share Button

     এ জাতীয় আরো খবর