চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
ডিটেকটিভ নিউজ ডেস্ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার হাশিমপুর বাইন্ন্যা পুকুর পাড় এলাকায় গতকাল মঙ্গলবার ভোর রাতে সড়ক দুর্ঘটনায় খাগরিয়া জোড়ার কুল এলাকার ইদ্রিচ মিয়ার ছেলে অটো-রিক্সা চালক জামাল উদ্দিন(৩২)মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে দুই যাত্রী। এরা হলো দক্ষিণ হাশিমপুর এলাকার ফকির আহমদের ছেলে রমজান আলী (৪৫) ও হাশেম আলীর ছেলে আবদুর রহিম (২৬)। জানা যায় ওই সময় কক্সবাজারগামী বিকল অবস্থায় আগে থেকে দাঁড়িয়ে থাকা সার ভর্তি ট্রাকের সাথে পিছনে দ্রুত আসা যাত্রীবাহী অটো-রিক্সা (সিএনজি-চট্টগ্রাম-থ-১১)স¦-জোড়ে ধাক্কায় অটো-রিক্সা( সিএনজি) ধুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও দুই জন আহত হয়। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ এসে গাড়ি দুইটি আটক করে। হাইওয়ে থানার কর্মকর্তা ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।