ইমানুল সোহান,ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ এবং আন্তঃ হল ব্যাটমিন্টন, টেবিল টেনিস
এবং বাস্কেটবল প্রতিযোগিতা-২০১৯ শুরু হচ্ছে আগামীকাল। শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন। আগামীকাল (২২ জানুয়ারী) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয় ক্রীড়া কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী এবং বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা উপস্থিত থাকবেন। এবারের ব্যাটমিন্টন, টেবিল টেনিস এবং বাস্কেটবল প্রতিযোগিতায় ৩৩টি বিভাগ এবং ৮টি হল অংশগ্রহণ করবে বলে জানা গেছে।এ ব্যাপারে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. সোহেল বলেন, ‘ এবারের আন্তঃবিভাগ ও আন্তঃহল প্রতিযোগিতার জন্য আমরা সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি এবং প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
প্রাইভেট ডিটেকটিভ/২১ জানুয়ারি ২০১৯/ইকবাল