April 13, 2026, 10:39 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সুশাসন প্রতিষ্ঠাই হবে বর্তমান সরকারের চ্যালেঞ্জ: ইনু

সুশাসন প্রতিষ্ঠাই হবে বর্তমান সরকারের চ্যালেঞ্জ: ইনু

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পলিত নির্দেশনায় দেশ আজ উন্নতির দিকে ধাবিত হচ্ছে। দুর্নীতি ও বৈষম্য হটিয়ে সুশাসন প্রতিষ্ঠাই হবে বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ। গতকাল রোববার বিকেলে গাইবান্ধার সাদ্ল্লুাপুর মডেল বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে জাসদ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, গাইবান্ধা ৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) স্থগিত আসনে আগামি ২৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসময় মশাল প্রতীকের প্রার্থী খাদেমুল ইসলাম খুদিকে ভোট দেওয়ার আহবান জানান তিনি। জনসভায় উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি শিশির রঞ্জন রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি। অনুষ্ঠানে জেলা ও উপজেলা জাসদের সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ড. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচন স্থগিত করা হয়। পরে আগামি ২৭ জানুয়ারি এ নির্বাচনের দিন ধার্য হয়। নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর